ফের ডেঙ্গুর বলি ১

বর্ষা শুরু হতেই বারাসাত পৌরসভায় ডেঙ্গুতে মৃত্যু এক এবং আরও একজন হসপিটালে চিকিৎসাধীন।

রাজ্যে বৃষ্টি শুরু হতে না হতেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বারাসাত পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের প্রমোদ নগরের বছর ১৩ বাসিন্দা সায়ণিকা হালদার । গত ৩-৪ দিন ধরে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল সায়নিকা।

প্রথমে তাঁকে বারাসাত হাসপাতালে ভর্তি করা হলেও তার শারীরিক অবস্থার অবনতি হলে আরজি কর হাসপাতালে হস্তান্তর করা হয়। গত বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালেই মৃত্যু হয় বছর ১৩র সায়নিকা হালদারের ।

অপর দিকে এই ২২নম্বর ওয়ার্ড এর এক যুবক ডেঙ্গু আক্রান্ত হযে বারাসতের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তবে বারাসাত পুরসভার২২ ওয়ার্ড এর বাসিন্দাদের একাধিক অভিযোগ পুর পরিষেবা নিয়ে । যদিও পৌরমাতা পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন। পাশাপাশি ডেঙ্গু মোকাবেলায় সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান। যদিও ঘটনায় শাসক শিবির কে আক্রমন শানিয়েছে বিরোধীরা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube