আক্রান্ত প্রিসাইডিং অফিসার, বন্ধ ভোট গ্রহন!

আজ পঞ্চায়েত নির্বাচন । জেলায় জেলায় আজও অব্যাহত অশান্তি । গোয়ালপোখর থানার চোপড়া বুথে আক্রান্ত হলেন প্রিসাইডিং অফিসার ।সুত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ছাপ্পা ভোট দেওয়ার চেষ্টা করা হয়েছিল । ছাপ্পা ভোট আটকাতে গিয়ে আক্রান্ত হলেন প্রিসাইডিং অফিসার ।

জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন প্রিসাইডিং অফিসার । তাকে লাঠি, ঘুষি দিয়ে আক্রমণ চালায় বলে অভিযোগ উঠেছে । আহত প্রিসাইডিং অফিসারকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

আহত প্রিসাইডিং অফিসারের অভিযোগ, কয়েকজন মহিলা এসেই প্রচুর ব্যালোট তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে । এই ঘটনার পর ভোট গ্রহন বন্ধ হয়ে যায় সেখানে । ভোট কর্মীরা প্রত্যেককেই আহত প্রিসাইডিং অফিসারকে নিয়ে হাসপাতালে এসেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube