পঞ্চায়েত ভোটের আগের দিন তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের নৈপুর ২ নং অঞ্চলের পদিমা এলাকায়। এই নিয়ে শাসক দল এবং বিরোধীদের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে পটাশপুরের পদিমা গ্রামের তৃণমূল কর্মী কেদার জানার বাড়িতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। যদিও পরিবারের তরফে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পটাশপুর ১ নং ব্লক তৃণমূলের সভাপতি পিযুষকান্তি পন্ডা বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তোলেন। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

