তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির উপর হামলা, অল্পের জন্য প্রাণে রক্ষা!

তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতির উপর বন্দুক নিয়ে হামলা । তিনবার গুলি চালালেও বন্দুক থেকে গুলি না বেরোনোয় প্রাণে রক্ষা ।শুরু হয়ে যায় দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তি ।ঘটনায় উদ্ধার করা হয় উদ্ধার দুস্কৃতীদের বাইক ।

শুক্রবার রাত ১১টা বেজে ২০ মিনিট নাগাদ তৃণমূল নেতা আব্দুল রউফ মন্ডলের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ ৷ ঝনঝনিয়ায় রউফের বাড়ির সামনেই বাড়ি থেকে ডেকে ফুট তিনেক দূর থেকে তিন রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা ৷ গুলি না বেরোলেও ধস্তাধস্তিতে আহত হয়েছেন তৃণমূল নেতা ৷

দুষ্কৃতীরা সেসময় স্কুটি ফেলে পালিয়ে যায় ৷ রাতেই গোবরডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বেড়গুম-১ নম্বর পঞ্চায়েতের সংখ্যালঘু সেলের সভাপতি তৃণমূলের নেতা আব্দুল রউফ ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গোবরডাঙ্গা থানার পুলিশ বাহিনী ৷ সূত্রের খবর, স্কুটিটি থানায় নিয়ে গিয়েছে পুলিশ ৷ দুষ্কৃতীদের মধ্যে একজন অভিযুক্তকে চিহ্নিত করা গিয়েছে । তাঁর নাম আরাবুল মন্ডল । অভিযুক্তরা সিপিএমের দুস্কৃতী বলে জানান তৃণমূল নেতা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube