মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ, অভিযুক্ত তৃণমূল

বারুইপুর: বিজেপি পার্থীর স্বামীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ দায়ের করা হয় বারুইপুর থানায় ।পাশাপাশি অভিযোগ উঠছে মনোনয়ন পত্র প্রতাহারের জন্য বাড়িতে হুমকি দেওয়া নিয়ে ।

শুক্রবার বিকালে ক্যানিং রোডের উত্তরভাগের কাছে একটি ফাঁকা রাস্তায় তার পথ আটকে দাঁড়ায় কিছু দুষ্কৃতী । সূত্রের খবর, অজ্ঞাত পরিচয়ের চার ব্যক্তি বাইক থেকে নামিয়ে বাঁশ ও রড দিয়ে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ করা হয়েছে ।

তার চিৎকারে স্থানীয় দুই ব্যক্তি তাঁকে উদ্ধার করে তাঁকে নিয়ে আসে বারুইপুরের বিডিও অফিসের মাঠে । খবর পেয়ে দলীয় কর্মীরা আহত প্রশান্ত হালদারের চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যায় বারুইপুর মহুকুমা হাসপাতালে ।

অভিযোগ বেলেগাছি গ্রাম পঞ্চাযেতের ৯৮ নম্বর বুথের বিজেপি প্রার্থী হিসাবে তার স্ত্রী কোনকি হালদার মনোনয়ন পত্র জমা দিয়েছেন । প্রশান্তের স্ত্রীকে সেই মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য এই হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠছে । অভিযোগ আনা হয় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube