।। স্বর্ণালী মান্না ।।
গরমের অস্বস্তিকর পরিবেশ যেন দক্ষিণবঙ্গের পিছু ছাড়তে নারাজ । আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে ঢুকতে এখনও কিছুটা সময় লাগবে বর্ষার । যার জেরে অব্যাহত থাকবে গরমের অস্বস্তিকর পরিবেশ ।
ইতিমধ্যেই উত্তরবঙ্গে বর্ষার আগমন হয়েছে । ফলে আগামী ৫ দিন উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে । পাশাপাশি জানা যাচ্ছে, দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টি হবে, যার জেরে ধস নামার সম্ভাবনাও এড়িয়ে দেওয়া যাচ্ছে না । প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে চাষেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে ।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে দেরি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । তবে কবে নাগাদ বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকবে এই বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু জানানো হয়নি আলিপুর আবহাওয়া দফতর তরফ থেকে । এই প্রসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে ।
একই সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্তভাবে প্রাক বর্ষার বৃষ্টির সম্ভাবনাও থাকছে প্রবল । তবে সন্ধ্যের দিকে বৃষ্টি হলেও, বেলার দিকে অস্বস্তির আবহাওয়া বহাল থাকবে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সুত্রে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

