গোকুলপুরী বাজারে আগুন, মৃতের সংখ্যা বেড়ে হল ২০

নিউজটাইম ওয়েবডেস্ক : বাড়তি পুলিশ মোতায়েন করায় কিছুটা হলেও হিংসা কমেছে মৌজপুর, ভজনপুরা ও জাফরাবাদে। তবে এবার গোকুলপুরীতে বেশ কিছু দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকাল থেকে ফের উত্তপ্ত হল গোকুলপুরীর বাজারে। মঙ্গলবারেই এই বাজারের অধিকাংশ দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। ‌‌যে দোকানগুলি বাকি ছিল, বুধবার সকালে সেখানে এসে বেশ কয়েকজন হামলাকরী ঘটায় এই অগ্নিসংযোগের ঘটনা। তড়িঘড়ি সেখানে এসে হজির হয় আটিবিপির জওয়ানরা।

জাফরাবাদ মেট্রো স্টেশন থেকে মঙ্গলবারই আন্দোলনকারীদের তুলে দেওয়া হয়। কিন্তু পরিস্থিতি কোন ভাবেই নিয়ন্ত্রনে আসছেনা। হিংসার জেরে সময়ের সাথে সাথে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর অনু‌যায়ী এখনও প‌র্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ তে। তবে আশঙ্কা করা হচ্ছে এই সংখ্যা আরও বাড়তে পারে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube