নিউজটাইম ওয়েবডেস্ক : রণক্ষেত্র রাজধানীতে। মার্কিন প্রেসিডে্ন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতে পা রাখার আগের দিন তথা রবিবার থেকেই চলছে এই হিংসাত্মক পরিস্থিতি।এহেন পরিস্থিতিতে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১৮ জন। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১৫০-এর বেশি। যার মধ্যে প্রায় ৫৬ জন রয়েছেন পুলিশ কর্মী। এহেন পরিস্থিতিতে ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, ‘যাঁরা পুলিশকে পাথর মারছে, গুলি মারছে, তাদের কি ডেকে চা খাওয়ানো উচিত?’
এদিন বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, হিংসাকারীদের সাথে যেমন আচরন করা উচিত, পুলিশ ঠিক তাই করেছে। সেই মুহূর্তে কাউকে ডেকে চা খাওয়ানোর মতো পরিস্থিতি ছিলনা। একইসাথে এদিন দিলীপ ঘোষ জামিয়ার প্রসঙ্গ তুলে বলেন, জামিয়াতে ঢুকে যে ১০ জনকে গ্রেফতার করেছিল পুলিশ, তাঁরা কেউই ছাত্র ছিলনা। অথচ তখন উত্তাল হয়েছিল গোটা দেশ। অথচ আজ যখন তাঁরাই হিংসা ছড়াচ্ছে তখন প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। দিল্লির পরিস্থিতি নিয়ে এদিন মুখ খুললেও বেশ কিছু প্রশ্নের উত্তর এদিন সুকৌশলে এড়িয়ে গিয়েছেন দিলীপ ঘোষ। যখন দিল্লিতে আগুন জ্বলছে তখন মোদি সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছেন অনেকেই। তাঁদের প্রশ্ন দিল্লির পুলিশ কী কেন্দ্রের অধীন? কেন পুলিশ এখন নিরব দর্শকের ভূমিকা পালন করছেন? একই সাথে সাধারন মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। কিন্তু এই সমস্ত প্রশ্ন রীতিমতে এড়িয়ে যান দিলীপ ঘোষ। এদিন তিনি অধীর চৌধুরীকে আক্রমণ শানাতে ছাড়েননি। তাঁর কথায়, তবে অধীর চৌধুরীকে আক্রমণ করে তিনি জানান, অধীরবাবু ভাবেন, গান্ধী পরিবার এ দেশের মালিক। কিন্তু সেটা কোন ভাবেই সম্ভব না। এই আগে প্রতিবারই মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তান হয়ে এসেছেন। কিন্তু এবার সেই রীতি একেবারেই ভেঙে গিয়েছে।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

