পঞ্চায়েত ভোটের আগে ফের অস্ত্র উদ্ধার মালদায়। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচক থানার গঙ্গা নদীর ঘাট এলাকা থেকে মেহেবুব আলম নামে বছর তেইশের এক যুবককে গ্রেফতার করে মানিকচক থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র ও দুটি কার্তুজ। ধৃত ব্যক্তি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর আগ্নেয়াস্ত্র গুলি বিক্রির উদ্দেশ্যে ঝাড়খন্ড থেকে এ রাজ্যে নিয়ে আসা হয়েছিল। কার কাছে এই আগ্নেয়াস্ত্র গুলি বিক্রি করা হতো সেই বিষয়ে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

