।। স্বর্ণালী মান্না ।।
চলে গেলেন অভিনেতা গুফি পেন্টাল । বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি । চিকিৎসাধীন ছিলেন মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি । পরবর্তীকালে তাঁর অবস্থার অবনতি হতে থাকে । ৫ জুন শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা । মৃত্যুকালে তাঁর বয়শ হয়েছিল ৭৮ বছর ।
অভিনেতার ছেলে হ্যারি পেন্টাল একটি বিবৃতি দিয়ে অভিনেতার প্রয়াণের কথা জানান । পাশাপাশি তিনি আরও জানা পরিবারের সদস্যদের মাঝে, শান্তিপূর্ণ ভাবেই তিনি চলে যান ।
ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র হলেও বিনোদন জগতে বি আর চোপড়ার “মহাভারত”-এ শকুনি মামার চরিত্রে তিনি দর্শকদের মন জয় করেন । অভিনয়ের পাশাপাশি করেছেন পরিচালনাও । অভিনয় করেছেন “বোল রাধা বোল”, “পাত্থার কে ফুল”-এর মতো ছবিতে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

