।। স্বর্ণালী মান্না ।।
৭৭ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ । রাজনীতির ময়দানে তিনি হামেশাই এক বিতর্কিত চরিত্র । ব্যক্তিগত জীবনেও তার ব্যতিক্রম হল না । আবারও বিয়ের আসরে নেমে ঝড় তুললেন দাপুটে প্রাক্তন সাংসদ । পাত্রী কলকাতাবাসী ৪২ বছর বয়সী মানসী দে ।
তিনবারের সাংসদ ও বিধায়ক লক্ষ্মণ শেঠের প্রথম স্ত্রী তমালিকা পণ্ডা শেঠ ২০১৬ সালে প্র্যাত হন । তাঁদের রয়েছে দুই ছেলে । ৭৭ বছর বয়সে আইনি পদ্ধতিতে সাতপাকে বাঁধা পড়লেন সিপিএম নেতা লক্ষ্মণ শেঠ । কলকাতার এক নামী হোটেলের উচ্চপদস্থ আধিকারিক মানসীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি ।আগামী ২৪ জুন রয়েছে প্রীতিভোজের অনুষ্ঠানও ।সুত্র মারফৎ জানা যাচ্ছে সেখানেই বাঙালি রীতি মেনেই কার্যত সাতপাকে বাঁধা পড়বেন তাঁরা ।
বঙ্গ রাজনীতিতে বেশ দাপট নিয়েই কাজ করে গেছেন তিনি । তবে নন্দীগ্রামের ঘটনার পর দল থেকে বহিষ্কৃত হন তিনি । এরপর তৈরি করেন তাঁর নিজস্ব দল “ভারত নির্মাণ” ।পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান করলেও বর্তমানে তিনি রয়েছেন কংগ্রেসে ।
দ্বিতীয় বিয়ে নিয়ে কোনও লুকোচুপি না করে তিনি প্রমাণ করে দিলেন যে বয়সটা শুধু একটা সংখ্যা মাত্র ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

