প্রায় পাঁচ বছর পর দাড়িভিট কাণ্ডে এনআইএ তদন্ত শুরু করল । শনিবার এনআইএ-র চার সদস্যের তদন্তকারী দল দাড়িভিটে পৌঁছন । তদন্তকারী দলটি দাড়িভিটে পৌছে মৃত তাপস বর্মনের মা মঞ্জু বর্মনের সঙ্গে দেখা করে । পাশাপাশি, তারা ঘুরে দেখেন দাড়িভিট এলাকা । বেশ কিছুক্ষণ সেখানে থাকার পর তদন্তকারী দলটি এলাকা ছাড়েন ।সূত্রের দাবি, ইসলামপুর থানার পুলিশ তদন্তকারি দলের ধারে কাছে পৌছাতে পারেননি ।
উল্লেখ্য, ২০১৮ সালে ২০ সেপ্টম্বর উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার দাড়িভিট হাইস্কুল বাংলা শিক্ষকের দাবিতে দাড়িভিট হাইস্কুলের ছাত্রছাত্রী এবং অভিবাভকরা আন্দোলন শুরু করে ।পুলিশ জোর করে উর্দূ শিক্ষককে বিদ্যালয়ে ঢোকাতে চাইলে পুলিশের সঙ্গে আন্দোলিনকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে ।
সেই ঘটনায় গুলিবিদ্ধ হয় রাজেশ সরকার এবং তাপস বর্মন নামের দুই প্রাক্তন ছাত্র । সেই রহস্যজনক মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে । রাজ্য ঘটনার তদন্তভার সিআইডি-র হাতে দিলেও মৃতের পরিবার সেই তদন্তে সন্তষ্ট হতে পারেননি ।
সিবিআই তদন্তের দাবিতে মৃতদেহ দাহ না করে দোলঞ্চা নদীর পাশে তাদের দেহ সমাধিস্ত করে রাখেন । দীর্ঘ দিন মৃত ছাত্রের পরিবার সিবিআই তদন্তের দাবীতে অনড় ছিলেন । চলতি মাসে কলকাতা উচ্চ আদালত ঘটনার তদন্ত এনআইএ-র হাতে তুলে দেয় । আদালতের নির্দেশের পরই শনিবার ঘটনার তদন্ত শুরু করল এনআইএ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

