।। স্বর্ণালী মান্না ।।
পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় ঘোষণা করা হল উচ্চ মাধ্যমিকের ফল ।আজ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য এই ফল ঘোষণা করলেন ।এবছর উচ্চ মাধ্যমিকের পাশের হার ৮৯.২৫% । যদিও মাধ্যমিকের মতো এবছর উচ্চ মাধ্যমিকের পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা, তবে মেধা তালিকায় এগিয়ে রইল হুগলী ।
এবছর উচ্চ মাধ্যমিকের মোট পরীক্ষার্থীদের সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার । প্রথম দশে রয়েছে ৮৭ জন পরীক্ষার্থী । ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সরদার ।যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে দু’জন, তৃতীয় স্থানে রয়েছে ৪ জন ।
সূত্রের খবর, এই বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা অনেকটাই বেশি ছিল ।তবে মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার বেশি বলেই জানা যাচ্ছে । যেখানে ছাত্রদের পাশের হার ৯১.৮৬% সেখানে মেয়েদের পাশের হার ৮৭.২৬% ।
তবে জানা যাচ্ছে এবছর মেধা তালিকায় স্থান পেয়েছে অনেক কম পরীক্ষার্থী । সপ্তম হয়ে মেধা তালিকায় স্থান করে নিয়েছে যাদবপুর বিদ্যাপীঠের এক ছাত্রী । পুরুলিয়া থেকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছে অঙ্কিতা গরাই । তার প্রাপ্ত নাম্বার ৪৯২, পুরুলিয়া জেলার পুঞ্চা থানার নপাড়া হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা ।
৪৯৪ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে তৃতীয় বালুরঘাট ললিত মোহন উচ্চ বিদ্যালয়ের শ্রেয়া মল্লিক ।কলাবিভাগের ছাত্রী শ্রেয়া বড় হয়ে ইংরেজিতে উচ্চ শিক্ষিত হতে চায় ।তাঁর বাবা অধীর কুমার মল্লিক আদালতের ক্লার্ক । জলপাইগুড়ি থেকে যুগ্ম ভাবে ষষ্ঠ হয়েছে ধূপগুড়ির বৈরাতীগুড়ি হাইস্কুলের অঙ্কুর রায় । কোভিডের সময় মাধ্যমিকেও পঞ্চম হয়েছিল অঙ্কুর ।
সূত্রের খবর অনুযায়ী আগামী বছর থেকে বদলে যাচ্ছে পরীক্ষার সময় .১০ টা থেক্লে ১টার বদলে ১২টা থেকে ৩টে চলবে পরীক্ষা । পাশাপাশি এও জানা যাচ্ছে আগামী বছর থেকে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র আর তৈরি করবে না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

