।। স্বর্ণালী মান্না ।।
বীরভূম: অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হল । বিশ্বভারতীকে হেরিটেজ ইউনিভার্সিটির আখ্যা দিল ইউনেস্কো । কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষণ রেড্ডি এই কথা জানান । স্বাভাবিকভাবেই খুশির আবহ তৈরি হয়েছে শান্তিনিকেতনে । ছাত্র-ছাত্রী থেকে অধ্যাপক সকলেই খুশি এই হেরিটেজ ঘোষণা হওয়ার খবরে ।
অনেক দিন ধরেই ভারত বিশ্বভারতীর জন্য হেরিটেজ তকমা পাওয়ার চেষ্টা করছিল । কবিগুরুর জন্মজয়ন্তীর রাতে একটি টুইটে এই ঘোষণার কথা জানান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষণ রেড্ডি ।ফ্রান্সে অবস্থিত ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস বিশ্বভারতীর নাম ইউনেস্কোকে সুপারিশ করে ।
কলকাতা থেকে প্রায় ১৬০ কিমি দূরে অবস্থিত শান্তিনিকেতনের বিশ্বভারতী দেশের মর্যাদাপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম ।কবিগুরু রবীন্দ্রনাথের তৈরি এই বিশ্ববিদ্যালয়কে ১৯৫১ সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় যার আচার্য পদে তাকেন দেশের প্রধানমন্ত্রী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

