প্রায় ১২ ঘন্টা পর রায়গঞ্জ মেডিক্যালে স্বাভাবিক হল বিদ্যুৎ পরিষেবা

রায়গঞ্জ মেডিক্যালের সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে দীর্ঘক্ষণ ধরে বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়লেন রোগী ও রোগীর আত্মীয়রা । প্রায় ১২ ঘন্টা পর রায়গঞ্জ মেডিক্যালে স্বাভাবিক হল বিদ্যুৎ পরিষেবা ।সোমবার রাত সাড়ে দশটা নাগাদ বিদ্যুৎ চলে যায় বলে জানান রোগীরা তারপর থেকেই চিকিৎসা পরিষেবায় নানান সমস্যা দেখা দেয় । বিভিন্ন বিভাগে আলো, ফ্যান না চলায় রোগীদের শারীরিক সমস্যা দেখা দেয় । রায়গঞ্জ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একপ্রকার ক্ষোভ উগড়ে দেন রোগীর আত্মীয়রা ।

অন্যদিকে সমস্যায় কথা মেনে নিয়েছেন রায়গঞ্জ মেডিক্যালে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মহ: ইকবাল এহসান। তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাটের জেরে দীর্ঘসময় রোগীদের পরিষেবা দিতে সমস্যা হয়েছিলো ।তবে  আপৎকালীন যেসমস্ত পরিষেবা রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করা হয় ও একটি লিফট চালু রাখার ব্যবস্থা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ ।

তবে লিফট বন্ধ থাকায় রোগীদের বিভিন্ন বিভাগে নিয়ে যেতে সমস্যা হয় । পাশাপাশি জরুরি চিকিৎসা পরিষেবারও ব্যাঘাত ঘটে । দু’ঘন্টা পর বিদ্যুতের আংশিক পরিষেবা চালু হলেও সারা রাত হাসপাতাল চত্বর জুড়ে চলেনি ফ্যান এবং লাইট ।এর ফলে চরম দুর্ভোগের পাশাপাশি মশার উপদ্রবে সমস্যায় পড়তে হয় রোগী সহ রোগীর আত্মীয়দের ।অবশেষে মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় বলে জানান রোগীরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube