হাওড়াতে ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে আসা দর্শকদের কলার ধরে বের করছে পুলিশ । এমনই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । যা নিয়ে ইতিমধ্যেই আসরে নেমেছে বিজেপি । এই ছবির সত্যতা যাচাই করেনি নিউজ টাইম ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী গতকাল অর্থাৎ সোমবার বিকেল থেকেই সক্রিয় হয় হাওড়া সিটি পুলিশ । সোমবার দুপুরে নবান্নের সাংবাদিক বৈঠক থেকে ‘দ্য কেরালা স্টোরি’কে এই রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করা হয় । এরপরই সোমবার রাতে হাওড়া শহরের বেলুড় অঞ্চলের একটি মলের ‘দ্য কেরালা স্টোরি’ দেখতে আসা দর্শকদের কলার ধরে বের করতে দেখা গেল পুলিশ আধিকারিকদের ।
এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতেও, যা নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছে বিজেপি । পাশাপাশি পুলিশের এহেনো আচরণে নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে । প্রকাশ্যে বহু মানুষ রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যেই নিজেদের বক্তব্য তুলে ধরেন ।
গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা উমেশ রাই এর বক্তব্য, পুলিশের যেখানে সক্রিয় হওয়ার দরকার সেখানে তাদের দেখা যায় না, তার পরিবর্তে সিনেমা বন্ধ করতে অতিসক্রিয় তারা । একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে নিষিদ্ধ করার নিয়ম পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি ।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সিনেমা বন্ধ করতে যাননি, যে সমস্ত দর্শক অনলাইনে টিকিট কেটেছিলেন তাদের টিকিটের অর্থ ফেরত পাওয়া নিয়ে একটা সমস্যা হয়, সেই কারণেই তারা সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়েছিলেন । তবে কি কারণে পুলিশ আধিকারিকরা দর্শকদের কলার ধরে টানাটানি করছেন সে বিষয়ে সদুত্তর পাওয়া যায়নি হাওড়া সিটি পুলিশের কাছ থেকে । এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে হাওড়া সিটি পুলিশের ভূমিকা ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

