বালি পুলিশের অসতর্কতায় থানা থেকে পালিয়ে গেল চোর । থানা থেকে সোজা দৌড়ে গঙ্গা ঝাঁপ মারে সেই দুষ্কৃতী । পিছন পিছন তাড়া করে পুলিশ । তবে গঙ্গায় ধারে গিয়ে অসহায় হয়ে যায় পুলিশও । সাঁতারে পটু চোর ততক্ষণে সাঁতার কেটে বেশ কিছুটা দূরে চলে গেছে এবং জোয়ারের টানে সে ধীরে ধীরে বালি ব্রিজের দিকে চলে যায় ।
কিংকর্তব্যবিমূঢ় পুলিশ এবং সাধারণ মানুষ গঙ্গার ঘাট থেকে চোর চোর চিৎকার করতে থাকেন । ব্রিজের কাছাকাছি থাকা একটি নৌকার মাঝিদের নজরে পড়ে বিষয়টি ।ততক্ষণে পুলিশ নয় একজন সাধারণ মানুষ চোরকে তাড়া করে গঙ্গায় ঝাঁপ মারে ।
দীর্ঘ সাঁতারে ক্লান্ত চোর ততক্ষণে বাঁচার জন্য নৌকা আকড়ে ধরে বাঁচার চেষ্টা করে ।অতঃপর তাকে নৌকায় তুলে নিমতলা ঘাট থেকে থানায় নিয়ে আসা হয় । এ বিষয়ে কিছু বলতে না চাইলেও কি করে থানা থেকে একজন ধৃত আসামি পালিয়ে যায় সে প্রশ্ন উঠছে সব মহলে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

