রেললাইনে উদ্ধার বুথ সভাপতির মৃতদেহ ; গ্রেফতার দুই বিজেপি নেতা

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নং ব্লকের জকপুর স্টেশন সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথের সহ সভাপতির শশাঙ্ক মাইতির মৃতদেহ উদ্ধার হয় । তৃণমূল কংগ্রেসের অভিযোগ তাদের কর্মীকে খুন করা হয়েছে ।যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি ।

এই ঘটনায় শ্যামল বেরা ও অনীল শীট নামে দুই বিজেপি নেতাকে গ্রেফতার করে খড়্গপুর লোকাল থানার পুলিশ । এই গ্রেফতারির প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার সকালে খড়্গপুর লোকার থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা ।

থানায় এসে পৌঁছান বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস ও বিজেপির মালদা হবিপুরের বিধায়ক তথা এসটি মোর্চার রাজ্য সভাপতি জুয়েল মুর্মু । বিজেপির জেলা সভাপতি তন্ময় দাসের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনে আগে যে যে বুথে বিজেপি শক্তিশালী বা নেতা রয়েছে তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে । তিনি আরও জানান, এইভাবে চলতে থাকলে আন্দোলনের পথ বেছে নেবে বিজেপি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube