সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বানে বৃহস্পতিবার হতে চলেছে নবান্ন অভিযান । হাওড়া লঞ্চঘাটের সামনে থেকে মিছিল বঙ্কিম সেতু হয়ে মহাত্মা গান্ধী রোড ধরে ময়দান যাবে । সেখান থেকে জিটি রোড ধরে নবান্ন অভিমুখে যাওয়ার কর্মসূচী হয়েছে ।
হাওড়া সিটি পুলিশ নবান্ন অভিযানের অনুমতি না দিলেও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে মিছিলের অনুমতি পায় আন্দোলনকারীরা । সে মতোই মিছিলের প্রস্তুতি নিয়েছে এই মঞ্চ । তবে পুলিশের পক্ষ থেকে হাওড়া ময়দানে মেট্রো স্টেশনের সামনে ব্যারিকেড করে দেওয়া হয় । অর্থাৎ নবান্ন অভিযান আটকানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে পুলিশ ।
এখন দেখার এই অভিযানকে ঘিরে পুলিশের ভূমিকায় আন্দোলনকারীদের কি প্রতিক্রিয়া হয় ।উল্লেখ্য, বকেয়া সহ ৩৬ শতাংশ ডি এ প্রদান, স্বচ্ছতার সাথে শূন্যপদে নিয়োগ, অস্থায়ী ও ঠিকা প্রথায় নিয়োজিত কর্মচারীদের নিয়মিতকরণ করার দাবি সহ বিভাজনের রাজনীতি বন্ধ করা এবং গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার দাবিতে হবে এই অভিযান ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

