ফের বৃষ্টির পূর্বাভাস

।। স্বর্ণালী মান্না ।।

চলছিল তীব্র দাবদাহ । তবে আরও কয়েকদিন স্বস্তি পাবেন রাজ্যবাসী ।আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানাও হয়েছে ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত হতে পারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টি ।দক্ষিণ-পূর্ব দিকে নিম্নচাপ তৈরি হয়ার জেরে হবে বৃষ্টিপাত । এর পাশাপাশি ৪০ থেকে ৫০ কিমি বেগে চলবে ঝোড়ো হাওয়া ।

দক্ষিণ বঙ্গের একাধিক জেলায় রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা ।শিলাবৃষ্টির জেরে কৃষি জমিতে রয়েছে ক্ষতির সম্ভাবনা । কলকাতার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়াতেও । শনিবার সকাল থেকে রোদের জেরে তাপমাত্রা বাড়তে থাকলেও বিকেলের দিকে শুরু হয় বৃষ্টি ।

উত্তর বঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে ।দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হতে পারে ভারী বৃষ্টি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube