অন্ধকার ঘনিয়ে এল স্বস্তির বৃষ্টি

।। স্বর্ণালী মান্না ।।

চলছিল গরমের তীব্র তাপপ্রবাহ । অবশেষে স্বস্তির বৃষ্টি এল বিকেলের কলকাতায় । কয়েকদিন আগেই কলকাতা সহ বেশ কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর । জানানো হয়েছিল শুধু কলকাতাই নয়, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ঝেঁপে বৃষ্টি নামবে ।

এদিন বিকেলে একটি বিজ্ঞপ্তি জারি করে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে কলকাতা সহ ৫ জেলায় ঝড়বৃষ্টির সভাবনা আছে ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটে নাগাদ অন্ধকার ঘনিয়ে এল স্বস্তির বৃষ্টি ।আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সঙ্গে চলতে পারে ঝোড়ো হাওয়া । জানা যাচ্ছে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ।আগামী ২৪ ঘন্টায় কমতে পারে তাপমাত্রা ।

তবে বজ্রবিদ্যুতের কারণে সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করার উপদেশ দেওয়া হয়েছে আবহাওয়াবিদদের পক্ষ থেকে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube