দুর্নীতির প্রতিবাদ করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক ।তার জেরে বেধড়ক মারধোর করা হয় তাঁকে । ঘটনায় অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের দিকে । ঘটনাটি নদীয়ার ভীমপুর থানার আসাননগর উচ্চ বিদ্যালয়ের ।
অভিযোগ গতকাল আসাননগর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কিছু সদস্য প্রধান শিক্ষক মনতোষ বিশ্বাস কে হেনস্থা এবং তাকে মারধর করে । গুরুতর অসুস্থ অবস্থায় জেলার শক্তিনগর হাসপাতালে ভর্তি করানো হয় প্রধান শিক্ষককে ।
শিক্ষকের অভিযোগ স্কুলে যে আর্থিক দুর্নীতি হয়ে আসছে সেটা তিনি প্রতিবাদ করেন তিনি ।তার জন্যই তার উপর এরকম আক্রমণ করা হয় বলে তাঁর দাবি । যদিও তৃণমূল ছাত্র পরিষদের উপরে ওঠা অভিযোগ অস্বীকার করেছে নেতৃত্ব ।
অন্যদিকে নেতৃত্বের পাল্টা দাবি ওই স্কুলেরই এক শিক্ষক একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের একটি হোয়াটস্যাপ গ্রুপে বিজেপির সাম্প্রদায়িক কিছু পোস্ট করে । সেই নিয়েই কথা বলতে যান এলাকার কিছু মানুষ ও প্রাক্তন ছাত্ররা । সেখানে তাকে মারধর করা হয়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

