পুকুর থেকে উদ্ধার কনস্টেবলের মৃতদেহ

।। প্রসেনজিৎ সাহা ।।

রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কনস্টেবলের মৃতদেহ উদ্ধার করা হল থানার পেছনের পুকুর থেকে । পুলিশ মহলে শোকের ছায়া ।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের নামখানা থানায় । সুন্দরবন পুলিশ জেলার অন্তর্গত নামখানা থানার কনস্টেবল কৃষ্ণপদ সরদারের বয়স হয়েছিল আনুমানিক ৫৫ বছর ।

পুলিশ সূত্রে জানা যায় আজ সকাল আনুমানিক আটটা নাগাদ নামখানা থানার পেছনে থাকা পুকুরে নামখানা থানার কনস্টেবল ৫৫ বছর বয়সী কৃষ্ণপদ সরদারের দেহ দেখতে পাওয়া যায় । তড়িঘড়ি পুকুর থেকে কনস্টেবল কৃষ্ণপদ বাবুকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । সেখানে ডিউটি রত চিকিৎসকরা নামখানা থানার ওই কনস্টেবল কৃষ্ণপদ সরদারকে মৃত বলে ঘোষণা করেন ।

পুলিশ সূত্রে জানা যায় কনস্টেবল কৃষ্ণপদ সরদার গত ১২ এপ্রিল ২০২৩ রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছিলেন । থানার এক সহকর্মী তথা কনস্টেবল কৃষ্ণপদ সরদারের অকাল প্রয়াণে শোকাহত সুন্দরবন পুলিশ জেলার সমগ্র পুলিশ মহল ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube