।। স্বর্ণালী মান্না ।।
ফের অগ্নিকাণ্ডের আভাস মেডিক্যাল কলেজ হাসপাতালে । তাও কর্তব্য পালনে দৃঢ় প্রতিজ্ঞ চিকিৎসকরা ।মঙ্গলবার মেডিক্যালের সুপার স্পেশালিটি ব্লকের সার্ভার রুম থেকে ধোঁওয়া বেরোতে দেখা গেলে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়ে পরে হাসপাতাল চত্ত্বরে ।
সুত্রের দাবি অনুযায়ী হাসপাতালের সার্ভার রুমে শর্ট সার্কিট হওয়ার কারণে ইউপিএসে আগুন লেগে যায় । এর ফলে গোটা হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেঅওা হয় । অবশ্য বিদ্যুৎ বিভ্রাট বা অগ্নিকাণ্ডের জেরে থেমে থাকেনি জরুরি ভিত্তিক কাজগুলো ।
এই অবস্থাতেও নিজের কর্তব্য পালন করে গেছেন চিকিৎসকরা, চালিয়ে গেছেন অস্ত্রোপচারও । অন্ধকার অপারেশন থিয়েটরে মোবাইল ফোনের টর্চের আলোয় চালিয়ে গেছেন কিডনির অস্ত্রোপচার ।
তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় । ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

