।। স্বর্ণালী মান্না ।।
সেনা ও আধা সেনার লড়াইয়ে রণক্ষেত্র চেহারা নিয়েছে সুদান ।ভারতে ফ্রান্সের দূতাবাস থেকে জানা যাচ্ছে ইতিমধ্যেই ২৮টি দেশ থেকে ৩৮৮জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ।উদ্ধার হওয়া নাগরিকদের মধ্যে ভারতীয় নাগরিক থাকলেও ঠিক কতজন ভারতীয় তাদের মধ্যে রয়েছেন এখনই সেটা জানা সম্ভব হয়নি । তবে সৌদি আরব তাদের নাগরিকদের উদ্ধার করতে যে উদ্ধার কাজটি চালায় সেই দলে তিনজন ভারতীয় ছিলেন বলে সুত্রের দাবি ।

তবে ভারতের বিদেশ মন্ত্রক সুত্রের খবর অনুযায়ী সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে এদেশের সরকার ।এমনকি নাগরিকদের দেশে ফেরাতে অন্যান্য বন্ধু রাষ্ট্রগুলির সাথেও সম্পূর্ণ যোগাযোগ রাখা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে ।এক দিকে ভারতীয় দূতাবাস যোগাযোগ রেখে চলেছে সুদানের প্রশাসনের সাথে আর অন্যদিকে রাষ্ট্রপুঞ্জের সাথেও সমানভাবে যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে ।

অন্যদিকে ভারতের পক্ষ থেকে সৌদি আরবের জেড্ডা বিমান বন্দরে ২টি সামরিক বিমান পাঠিয়েছে । এর পাশাপাশি সুদানের বন্দরে পাঠানো হয়েছে যুদ্ধ জাহাজ আইএনএস সুমেধ ।আকাশপথ বন্ধ থাকার কারণে ব্যবহার করা যাচ্ছে না খারতুমের বিমানবন্দরটি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

