বীরভূম: ডাইনি অপবাদে ঘরছাড়া হয়ে রয়েছেন বোলপুর থানার মণিকুণ্ডুডাঙা গ্রামের ৩ টি পরিবার । আজ প্রায় ৩ বছর ধরে ঘরে ফিরতে পারেননি এই ৩ পরিবার । একাধিক বার অভিযোগ জানানো হয়েছে প্রশাসনকেও ।তবে ফল মেলেনি তাতেও, এমনই অভিযোগ করেছেন আক্রান্ত পরিবারেরা ।
সুরাহা পেতে জেলাশাসকের দ্বারস্থ হয়েছেন তাঁরা । তবে জেলাশাসকের নির্দেশেও কোনও কাজ হয়নি বলে অভিযোগ উঠছে । আজ আবারও তারা বোলপুরের মহুকুমা শাসকের সাথে দেখা করতে আসেন ।তবে ওই তিন পরিবার দেখা করতে পারেননি তার সাথে ।
এই পরিস্থিতিতে তাঁরা দাবি জানিয়েছেন অবিলম্বে তাদেরকে ঘরে ফেরাতে হবে না হলে তারা এই মহকুমা শাসকের দপ্তরের সামনে বসেই ধরনা দেবেন ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

