কোচবিহার :- মেখলিগঞ্জে পথশ্রী প্রকল্পে রাস্তার কাজকে কেন্দ্র করে শুরু হয় ধুন্ধুমার ।শাসকদল তৃনমূল কংগ্রেসের সঙ্গে এলাকার বেশ কিছু জমিদাতার খন্ড যুদ্ধ বেধে যায় ।
এই ভয়াবহ পরিস্থিতিতে মাথা ফাটলো দুই জনের ।স্থানীয়দের থেকে জানা যাচ্ছে আহতদের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । রবিবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি অঞ্চলের গোয়েন্দা গ্রামে ।
ঘটনাস্থলে মোতায়ন করা হয় বিশাল পুলিশ বাহিনী । স্থানীয় সূত্রের খবর রাস্তার কাজের জন্য প্রয়োজন ছিল জমির । পথশ্রী প্রকল্পে রাস্তার জন্য এলাকার বেশ কিছু বাসিন্দা জমি দিতে অস্বীকার করে ।এর পরই স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয় এবং পরবর্তীতে তা সংঘর্ষে রূপ নেয় ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

