ছাদ থেকে পড়ে জখম বালক

খেলতে খেলতে পাঁচ তলা বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম এক ৯ বছরের বালক ।তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে । সেখানে তার চিকিৎসা চলছে বলে সুত্রের খবর । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোড়াবাড়ি থানার পুলিশ ।

ঘটনাটি ঘটেছে পিলখানার ফকির বাগান লেনের এক পাঁচতলা বাড়িতে ।পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে নটা নাগাদ ছাদে খেলছিল বাচ্চা ছেলেরা । সেই সময় চোখে রুমাল বেধে কানামাছি খেলতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে ।

অনীশ কুমার নামে ওই বালক ছাদের পাঁচিল টপকে নিচের রাস্তায় পড়ে যায় । সেই সময় রাস্তার ধারে বসে ছিলেন স্থানীয় যুবকরা । সঙ্গে সঙ্গে তারা ছুটে যান । আহত অবস্থায় অনীশকে তারা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান । সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে ওই বালক । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলাবাড়ি থানার পুলিশ । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অনীশের চোখে রুমাল বাধা ছিল । ছাদের পাঁচিল বেশি উঁচু না হওয়ার কারণে সে পাঁচিল টপকে নিচে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube