সল্টলেকের জিসি আইল্যান্ডে ঘোতে গেল এক বাস দুর্ঘটনা । এক ই-রিক্সা চালক সহ আহত হন বেশ কয়েকজন মানুষ ।চিকিৎসার জন্য তাদেরকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । বাসের চালক এখনও পর্যন্ত পলাতক । ঘটনাস্থলে পৌঁছান বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ।
স্থানীয়দের দাবি বেলেঘাটা কানেক্টর এর দিক থেকে নেতাজি মূর্তির দিকে যাওয়ার সময় অত্যন্ত দ্রুত গতিতে আসে বাসটি । অতিরিক্ত গতিতে এসে জিসি আইল্যান্ডের রিক্সা স্ট্যান্ডে প্রথমে ই-রিক্সাকে ধাক্কা মারে । নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি এর পরেই সোজা পার্কের দেওয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে যায় । স্থানীয়দের দাবি বাসের গতিবেগ এতটাই বেশি ছিল যে আইল্যান্ডে চালক নিয়ন্ত্রণ করতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

