গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠলো দুই সিভিকের বিরুদ্ধে

ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য অবস্থায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠলো লাভপুর থানার দুই সিভিক ভলেন্টিয়ার সুমিত মুখার্জী ও ছট্টু দত্তের বিরুদ্ধে। অভিযোগ, গত ১১ ই এপ্রিল লাভপুরের ফুল্লরা মন্দিরে নিজের মেয়েকে নিয়ে পুজো দিতে আসেন ওই গৃহবধূ। সেই সময় তিনি ফুল্লরা মন্দিরে ডিউটিরত ওই দুই সিভিক ভলেন্টিয়ারের কাছে জল চাইলে তারা ওই জলে ঘুমের ওষুধ মিশিয়ে দেন এবং তিনি জ্ঞান হারালে ওই দুই সিভিক তাকে পাশের একটি গেষ্ট হাউসে আত্মীয়া পরিচয়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

যদিও সেই মুহূর্তে ওই নির্যাতিতা লোক লজ্জার ভয়ে কাউকে কিছু না জানালেও গত বুধবার তিনি তার স্বামীকে পুরো ঘটনা জানান এবং ওইদিনই তাঁর স্বামীকে নিয়ে লাভপুর থানায় আসেন এবং ঐ দুই সিভিক ভলেন্টিয়ারের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার কথা স্বীকার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘটনার লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরে ওই রাতেই অভিযুক্ত ওই দুই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করেছে পুলিশ এবং বৃহস্পতিবার তাদেরকে বোলপুর মহকুমা আদালতে তোলা হলে পুলিশের তরফে সেখানে তাদের পাঁচ দিনের পুলিশ হেফাজত চাওয়া হলে তিন দিনের পুলিশ হেফাজত মঞ্জুর হয়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube