জয়নগর: দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে, ঘরের মধ্যে ঢুকেই ঘুমন্ত যুবককে গুলি । যুবকের আর্তনাদে ছুটে আসে পরিবারের লোকজন । আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে ।
রবিবার রাত দুটো নাগাদ হঠাৎই পাওয়া যায় গুলির শব্দ, তারপরেই বাড়ির ছেলে জাহির লস্করের আর্তনাদ শুনতে পায় পরিবারের সদস্যরা । ঘরে গিয়ে পরিবারের লোকজন দেখে, জাহির লস্করের ডান দিকের বুকের পাজরে গুলি লেগেছে । ঘুমন্ত জাহিরকে গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা ।
তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় বারুইপুর মহাকুমা হাসপাতালে । সেখান থেকে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন চিকিৎসকরা ।
পরিবারের অভিযোগ প্রতিবেশী আলাউদ্দিন লস্করের সঙ্গে তার বিবাদ ছিল । আলাউদ্দিন লস্করের স্ত্রীর সাথে জাহির লস্করের প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল । সেই কারণে সে খুনের হুমকি দিয়েছিল জাহিরকে । যদিও পরিবারের লোকজন আলোচনায় বসে দুই পক্ষের মধ্যে মিটমাট করে দেয় ।
গত তিন দিন আগে জাহির কেরল থেকে বাড়িতে ফিরেছিল। জাহির লস্কর ও আলাউদ্দিন লস্কর দুজনেই কেরলে শ্রমিকের কাজ করে । জাহিরের পরিবারের লোকের অভিযোগ এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে আলাউদ্দিন । ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

