বেশ কিছুদিন ধরেই অসুস্থ টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী । নতুন বছর শুরুও করেছেন হাতের চোট নিয়েই । আর সেই ছবি, পুজো করার ভিডিও নিজে ইন্সটাগ্রামে ভাগ করে নেন সবার সাথে । এবার আরও একবার নিজের অসুস্থতার কথা সবাইকে জানালেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী ।
আর সেই পোস্টেই ‘শীঘ্রই সুস্থ হও’ লিখে শুভ কামনা জানিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি । রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর সম্পর্কের কথা ছিল ইন্ডাস্ট্রিতে ‘ওপেন সিক্রেট’ । হঠাৎই শুভশ্রী গাঙ্গুলির সাথে গাঁটছড়া বাঁধার পর একপ্রকার মুখ দেখাদেখিও বন্ধ হয়েছিল দুই নায়িকার । এমনকি পরিচালক রাজ চক্রবর্তীর আর কোনও সিনেমাতেও দেখা যায়নি মিমিকে । তবে কেন ভেঙেছিল রাজ-মিমির সম্পর্ক? তা স্পষ্ট করেননি কেউই । যদিও সম্পর্ক ভাঙার নেপথ্যে ‘তৃতীয় ব্যক্তি’ হিসেবে শুভশ্রী গাঙ্গুলিকেই ভেবেছিলেন নেটিজেনরা ।

এর আগে রাজ-শুভশ্রীর সন্তান ইউভানের জন্মের পর ছোট্ট ইউভানের জন্য উপহার পাঠিয়েছিলেন মিমি । সেই উপহারের ছবি তুলে ইন্সটাগ্রামে শেয়ার করে ধন্যবাদ দিতেও ভোলেননি শুভশ্রী । আবার এখন অসুস্থ মিমির সুস্থতা চেয়ে কমেন্টবক্সে জ্বলজ্বল করছে শুভশ্রী গাঙ্গুলির ‘get well soon’ লেখা । তবে কী সম্পর্কের তিক্ততা কমছে ওঁদের? শুভশ্রীর পাশাপাশি টলি পাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রী দ্রুত আরোগ্য কামনা করেছেন মিমির ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

