হাওড়ায় বিজেপির সাংগঠনিক সভায় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

।। শান্তনু করণ ।।

সামনে পঞ্চায়েত নির্বাচন হলেও বিজেপির পাখির চোখ এখন ২০২৪ এর লোকসভা নির্বাচন । বিজেপির সর্বভারতীয় নেতা তথা স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বীরভূম থেকে পঞ্চায়েত নির্বাচনকে উহ্য রেখে মূলত আগামী লোকসভা নির্বাচনে ৩৫ টা আসনের লক্ষ্যমাত্রা নিয়ে এগোনোর জোর দেন । বিজেপি সূত্রে খবর, সেই লক্ষ্যেই হাওড়া জেলায় প্রস্তুতি নিয়ে এগিয়ে চলতে চায় বিজেপি ।

পঞ্চাননতলা রোডে বিজেপির হাওড়া জেলা সদর কার্যালয়ে সেই লক্ষ্যে একটি সাংগঠনিক সভার আয়োজন করা হয় সোমবার । সেখানে বেলা ১১ টা ১৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি যোগ দেন । উল্লেখ্য, হাওড়া জেলার বিজেপির সাংগঠনিক দায়িত্বে রয়েছেন স্মৃতি ইরানি ।

আগামী লোকসভা নির্বাচনে জেলার দুটি লোকসভা আসনে লড়াই দিয়েই আসন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা কি হবে, তার রূপরেখা কি হবে, তারজন্য সংগঠনকে কিভাবে আরও চাঙ্গা করে যায়, তা নিয়ে এই সভায় বিস্তর আলোচনা হবে বলে খবর দলীয় সূত্রে ।

এদিন সভা থেকে বেরোনোর পর লোকসভা নির্বাচনের কোর কমিটির সদস্য রথীন চক্রবর্ত্তী জানান, মূলত আগামী লোকসভা নির্বাচনই এখন পাখির চোখ । প্রায় ১৯০০ র ও বেশি বুথ রয়েছে হাওড়া লোকসভা এলাকায় । সেই বুথগুলির অধিকাংশেরই কমিটি গঠনের প্রক্রিয়া প্রায় প্রস্তুত । বুথ কমিটিগুলো যাতে সক্রিয় থাকে এবং কর্মীরা জনসংযোগ রেখে কাজ করেন সেই দিকেই নজর দেওয়া হয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube