এক টাঙাওয়ালার পরিবারের ছেলে কিভাবে হয়ে উঠলেন আজকের আতিক আহমেদ ?

।। স্বর্ণালী মান্না ।।

টাঙাওয়ালার ছেলে থেকে অপরাধ দুনিয়া, নেহেরুর কেন্দ্র থেকেই লোকসভায়ে । আতিক্বের জীবনকাহিনী হার মানাবে ওটিটি প্ল্যাটফর্মের যে কোনও ক্রাইম সিরিজকেও ।

ফুলপুরের এক টাঙাওয়ালার পরিবারে জন্ম আতিক আহমেদের ।মাত্র ১৭ বছর বয়শেই অপরাধে হয় তার হাতেখড়ি । ঐ বয়শেই আতিকের নামে এলাহাবাদ (প্রয়াগরাজ)- এর খুলদাবাদ থানায় রুজু হয় খুনের মামলা । এর পর আর পিছনে ফিরে তাকাননি আতিক  ।একের পর এক খুন , অপহরণ ডাকাতি করে হয়ে ওঠেন কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ ।

এভাবেই একদিন নজরে পরে যান প্রয়াগরাজের তৎকালীন “বেতাজ বাদশাহ” চাঁদ বাবার । তাঁর সঙ্গেই নেমে যান অপরাধের দুনিয়ায় । এই চাঁদ বাবার হত্যার পর আতিক আহমেদই হয়ে ওঠেন অপরাধ জগতের সম্রাট ।

এখানেই থেমে থাকেননি আতিক । নেমে পরেন রাজনীতির মাঠে । ১৯৯১ সালে নির্দল প্রার্থী হিসেবে এলাহাবাদ পশ্চিম থেকে প্রথমবার নির্বাচনে অংশগ্রহণ করেন আতিক । তবে প্রথমবার জয় পান ১৯৯৩ সালে নির্দল প্রার্থী হিসেবে । ১৯৯৬ সালে যোগ দেন সপায় । সাইকেল চিহ্নে জেতেন এলাহাবাদ পশ্চিম । এর পর ২০০২ সালে আপনা দলের হয়ে এলাহাবাদ পশ্চিম বিধানসভা থেকে জেতেন আতিক ।

২০০৪ সালে ফুলপুর থেকে আতিককে লোকসভা ভোটের প্রার্থী করে সপা । আর এই লোকসভা আসনেই এক কালে প্রার্থী ছিলেন জওহরলাল নেহেরু ও বিজয়লক্ষ্মী পণ্ডিতরা । ২০১৯ সালেও লোকসভা ভোটে দাঁড়ান আতিক । সেবার তাঁর বিরোধী প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী । বেনারস থেকে নির্দল প্রার্থী হয়ে দাঁড়ান আতিক আহমেদ ।

শনিবার পুলিশি ঘেরাটোপের মধ্যেই আততায়ীর গুলিতে মৃত্যু হল সেই আতিক আহমেদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube