নিউটাউনে পথ দুর্ঘটনা। আহত স্কুটি চালক এক মহিলা। গুরুতর আহত অবস্থায় আহত মহিলাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেট গাড়িরচালক পলাতক।ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ।নিউটাউন বিসর্জন ঘাট এলাকার ঘটনা।
স্থানীয়দের দাবি, নিউটাউন বিসর্জন ঘাটের দিক থেকে একটি প্রাইভেট গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে আসছিল। সেই সময় স্কুটি চালক একটি মহিলা গলি থেকে বেরোলেই তাকে ধাক্কা মারে। স্কুটি থেকে ছিটকে যান মহিলা স্কুটির চালক । বেশ কিছুটা রাস্তা ঘষে নিয়ে যায় স্কুটিটিকে। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে আহত মহিলাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। প্রাইভেট গাড়ির চালক পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে টেকনোসিটি থানার পুলিশ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

