এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিট

।। স্বর্ণালী মান্না ।।

প্রথমে কলকাতা বিশ্ববিদ্যালয়, তারপর রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় । বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোস সারপ্রাইজ ভিজিটে গেলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ।আগে কলকাতা বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে তাঁকে বিক্ষোভের সম্মুখীন হতে হয় । এবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও বহাল থাকল সেই একই ছবি ।

বৃহস্পতিবার রাজ ভবন থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সারপ্রাইজ ভিজিটে বের হন রাজ্যপাল । কথা বলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়া সহ অন্যান্য আধিকারিকদের সাথে । আলোচনা করেছেন জাতীয় শিক্ষনীতি নিয়ে । জাতীয় শিক্ষনীতি সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের কী বক্তব্য রয়েছে বা কোনরকম সমস্যা আছে কি না জানতে চেয়েছেন তিনি । এছাড়াও উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো, পঠন-পাঠন ও আর্থিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ।

বাকি দুই বিশ্ববিদ্যালয়ের মতো প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এসেও বিক্ষোভের সম্মুখীন হন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য, সি ভি আনন্দ বোস ।এদিন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ২০২০-র জাতীয় শিক্ষনীতি নিয়ে সরব হয় এসএফআই ।

এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাঁকে শুনতে হয়েছে “গো ব্যাক” স্লোগান ।বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ জাতীয় শিক্ষনীতির বিরুদ্ধে সরব হয় । এমনকি জাতীয় শিক্ষনীতি প্রত্যাহারের দাবিও জানান তাঁরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube