।। স্বর্ণালী মান্না ।।
ভোরের কলকাতায় আগুনে পুড়ে মৃত্যু হল দুজনের । আহত হয়ে হাসপাতালে ভর্তি আরও একজন ।ভোরের দিকে তিলজলা এলাকার একটি দোকানে ভয়াবহ আগুন লাগে ।
বৃহস্পতিবার ভোরের দিকে তপসিয়া থানার এলাকায় একটি দোকানে আচমকাই লেগে যায় আগুন । ঘটনার সময় দোকানের ভিতরে ছিলেন তিন জন ব্যক্তি । আগুনে পুড়ে মৃত্যু হয় দুজনের, অন্যজনকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ।ঘটনাস্থলে পৌছয় দমকলের ৪টি ইঞ্জিন ।
স্থানীয় সুত্রে জানা গেছে ওই দোকানে হাওয়াই চটি রং করা হত ।তাঁরা জানিয়েছেন রাতে দোকানের ভিতরেই ছিলেন বাবা ও তাঁর দুই ছেলে । ভোর পৌনে সাতটা নাগাদ আগুন লেগে যায় দোকানে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

