তীব্র গরমে পুড়ছে বাংলা, অপেক্ষা শুধুই বৃষ্টির

তাপপ্রবাহে পুড়ছে দক্ষিণবঙ্গ । জেলায় জেলায় জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা । তীব্র গরমে হাঁসফাঁস করছে সবাই ।

সারা রাজ্যের সাথে সাথে মালদা জেলা জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। কয়েকদিন ধরে সর্বোচ্চ ৩৮ থেকে ৪০ ডিগ্রী সেন্টিগ্রেডে তাপমাত্রা ঘোরাফেরা করছে জেলা জুড়ে। বেলা বৃদ্ধির সাথে সাথে প্রচন্ড গরমও বাড়ছে আর তাতেই সমস্যায় মুখে পথ চলতি মানুষ থেকে স্কুল পড়ুয়ারা ।

হুগলিতেও তাপমাত্রা ছুঁয়েছে ৪০ ডিগ্রি, জেলার চারটি মহকুমা আরামবাগ, শ্রীরামপুর, চন্দনগর এবং চুঁচুড়া এলাকার সর্বোচ্চ তাপমাত্রার ছবি একই । জেলায় দু’জনের সানস্ট্রোকের আক্রান্তের কথাও জানা যাচ্ছে । স্বাভাবিকভাবেই জেলা প্রশাসনের স্বাস্থ্য বিভাগ থেকে সতর্কতা জারি করা হচ্ছে । গরম থেকে কীভাবে সতর্ক থাকবেন কিংবা সানস্ট্রোকে আক্রান্ত হলে কী ব্যবস্থা নেবেন, পাশাপাশি বার্তা দেওয়া হচ্ছে প্রয়োজনীয় কাজ ছাড়া সকাল ১১ টা থেকে চারটে পর্যন্ত বাইরে না বেরোনোর ।

একই সাথে তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে দক্ষিণ দিনাজপুরের আবহাওয়া । হাঁসফাঁস অবস্থা একেবারে । রাস্তাঘাট বাজার হাটে লোকজন কম । সকাল থেকেই থাকছে মারাত্মক রোদ। দুপুরে তাপমাত্রা আরও বৃদ্ধি হচ্ছে, কষ্টদায়ক হয়ে উঠছে পরিস্থিতি ।

গরমে চরম অসহায় অবস্থায় পড়েছেন কৃষকরা। একদিকে যেমন তীব্র গরম কাঠফাটা রোদ তার উপর নেই বৃষ্টিও। ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন সকলে। কষ্টে পড়তে হয়েছে স্কুল-কলেজের পড়ুয়াদেরও। এই পরিস্থিতিতে সকলেরই দাবি এই পরিস্থিতি থেকেন ছোটদের বাঁচাতে স্কুলের সময় বেলায় না করে সকালে করা হোক ।

তীব্র তাপপ্রবাহের সর্তকতা বার্তা দিয়েছেন হাওয়া অফিস। অন্যদিকে এই অবস্থায় দেখা গেল এক অন্য দৃশ্য । কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল বৃহস্পতিবার সকাল ১০:৩০ টা নাগাদ পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং -এ কলকাতা ট্রাফিক পুলিশের কর্মীদের মধ্যে জলের বোতল, ওআরএস, রোদচশমা এবং ছাতা বিতরণ করেন ।

আলিপুর হাওয়া অফিস জানিয়ে দিয়ছে আগামী শনিবার পর্যন্ত কোনও বৃষ্টির সম্ভাবনা নেই । গরমে হাঁফিয়ে ওঠা বঙ্গবাসীর এখন শুধুই একটু বৃষ্টির । তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে সবাই ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube