ফের সরব দিলীপ ঘোষ

কুড়মিদের আন্দোলনের জেরে রেলের বহু টাকার লোকসান প্রসঙ্গে রাজ্য সরকারকেই দায়ী করলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ । তিনি জানান, “এই ধরনের আন্দোলন পশ্চিমবাংলায় বেশি হয়, আমরা সিএএ নিয়ে দেখেছি, নুপুর শর্মার ঘটনা দেখেছি, রেলকেই বেশি টার্গেট করা হয় ।সম্প্রতি আদিবাসী কুড়মি সম্প্রদায়ের যে আন্দোলন, রেলকেই টার্গেট করা হচ্ছে, রেলের সম্পত্তি নষ্ট করা হচ্ছে । এর সুরক্ষা দেওয়ার দায়িত্ব এখানকার সরকারের । সুরক্ষা দেওয়া তো ছেড়ে দিন, তারা নেগোসিয়েশন পর্যন্ত করেন না, কথা পর্যন্ত বলেন না, কলকাতাতে ধরনা চলছে, কেউ দিল্লি চলে যাচ্ছে । তাদের সঙ্গে বসে আলোচনা করে সমাধানের যে চেষ্টা, সেটা আমরা কখনও দেখিনি । যার ফলে নিত্যদিন লোকেদের জেদ বাড়ছে, তারা আন্দোলন করছে । রাজ্য সরকারের কথা বলার যদি মানসিকতা না থাকে তাহলে এই ধরনের সমস্যা বাড়বে” ।

তৃণমূলের জাতীয় দলের তকমা হারানো প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, “এটা হওয়ার ছিল, কারণ সারা ভারতবর্ষের তিন চারটি রাজ্যে বিশেষ পরিমাণে সিট বা ভোট পেতে হয় । কোথাও কোথাও পেয়েও ছিল ওরা, কিন্তু পশ্চিমবাংলায় যে ধরনের প্রশাসন চলছে, স্বৈরাচারী শাসন, হিংসার রাজনীতি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এটা দেখে সারা ভারতবর্ষের লোক বুঝে গেছে তৃণমূল কী! সেজন্য তাদের আর ভোট দিচ্ছেন না, সেজন্য সেই স্বপ্ন অসম্পূর্ণ থাকবে, প্রধানমন্ত্রী হওয়া বা দেশে রাজত্ব করা, এখন সেটা আর হবে না । তবে আমাদের লড়াই সব সময় কঠিন, আমরা সবসময় লড়তে প্রস্তুত আছি । আর এটা পশ্চিমবাংলার মানুষের জন্য খুব একটা আনন্দের নয় ।”

নিয়োগ দুর্নীতিতে শান্তনু ঘোষ ঘনিষ্ট অয়ন শিলের ১০০ কোটির সম্পত্তির হদিস পাওয়া নিয়ে দিলীপ ঘোষ বলেন,  “আরেকজন সেঞ্চুরি করলেন । বাংলায় অন্য কিছু হচ্ছে না, এগিয়ে বাংলা কেবল দুর্নীতিতে । একটার পর একটা নেতা পাওয়া যাচ্ছে, কয়েকশো কোটি টাকার মালিক হয়ে বসে আছে । আর সাধারণ মানুষের আবাস যোজনার টাকা চুরি হয়েছে, শৌচালয়ের টাকা চুরি হয়ে যাচ্ছে, কিষান সম্মান নিধি পাচ্ছেন না । সাধারণ মানুষের চাকরি নেই ব্যবসা নেই, তারা বাংলা ছেড়ে চলে যাচ্ছে । আর টিএমসির নেতারা কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে ।”

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube