।। স্বর্ণালী মান্না ।।
কাজ চলছে জোজিলা সুড়ঙ্গে । ইতিমধ্যেই তা পরিদর্শন করতে আসেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ী । তার সঙ্গে ছিলেন জম্মু কাশ্মিরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ।

পরিদর্শন করতে এসে কেন্দ্রীয় মন্ত্রী জানান, সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ হলে জম্মু কাশ্মিরের পর্যটন প্রায় ৩ গুন বেড়ে যাবে । যার ফলে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে । একটি টুইটে তিনি জানান, ২৫০০০ কোটি টাকা খরচ করে জম্মু কাশ্মিরে ১৯টি সুড়ঙ্গ বানানোর কাজ চলছে । এই প্রকল্পে, সিসিটিভি, রেডিও নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ করার মতো সুবিধা থাকবে ।সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, এই সুড়ঙ্গ সব ঋতুতেই ব্যবহারযোগ্য থাকবে ।

তিনি আরও জানান যেখানে জোজিলা পাস অতিক্রম করতে সময় লাগে কমপক্ষে ৩ ঘন্টা, সেখানে এই সুড়ঙ্গটি নির্মাণ করার পর, সময় লাগবে মাত্র ২০ মিনিট । এতে জ্বালানি খরচও কম হবে বলে তিনি জানান ।

একটি টুইটে তিনি জানিয়েছেন, জোজিলা পাস অত্যন্ত দুর্গম এক জায়গা । প্রতি বছর এখানে অনেক দুর্ঘটনাও ঘটে থাকে । তবে সুড়ঙ্গটি নির্মাণের পর দুর্ঘটনা অনেকটাই কমে যাবে বলে তিনি জানান ।তার মতে কাশ্মির থেকে লাদাখে সংযোগ স্থাপনের জন্যই শুধু নয়, এই সুড়ঙ্গটি লাদাখের উন্নয়নের জন্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ ।
নির্মাণকারী সংস্থা সুত্রে জানা যাচ্ছে ২০২৬ সালের ডিসেম্বরে সুড়ঙ্গ নির্মাণের কাজ সম্পূর্ণ হতে পারে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

