।। স্বর্ণালী মান্না ।।
একদিকে কর্ণাটকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী “ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স” শুরু করলেন আর অন্যদিকে কংগ্রেসের সদস্যরা বাঘ সংরক্ষণে বিজেপি সরকারের অবদান নিয়ে প্রশ্ন তুললেন । তাদের দাবি কংগ্রেস ১৯৭৩ সালে বন্দিপুর ব্যাঘ্র প্রকল্প শুরু করে । কটাক্ষ করে তারা বলেন বিজেপি সরকার শুধুমাত্র প্রচারের পিছনে ছুটছে ।

একটি টুইটে কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানিয়েছেন, ৫০ বছর আগে চালু হওয়া বন্দিপুর ব্যাঘ্র প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী আজ কৃতিত্ব নিচ্ছেন । অন্যদিকে পরিবেশ, আদিবাসি, বন্যপ্রাণী সংরক্ষণের সব আইন ভাঙা হচ্ছে । প্রধানমন্ত্রী খবরের শিরোনামে থাকলেও, বাস্তবটা ভিন্ন ।

অন্যদিকে কর্ণাটক কংগ্রেস টুইটে কটাক্ষ করে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বন্দিপুরকে আদানির কাছে বিক্রি না করার ।
ব্যাঘ্র প্রকল্পের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী মাইসুরু বিশ্ববিদ্যালয়ে যান । সেখানে তিনি বাঘেদের বাড়তে থাকা জনসংখ্যার কথা বলেন । তার মতে বাঘদের এই বাড়তে থাকা সংখ্যা শুধু ভারতবর্ষের জন্যই নয়, গোটা বিশ্বের কাছে একটি গর্বের বিষয় । তিনি আরও জানান মধ্য ভারতে ভারিয়া সম্প্রদায় ও মহারাষ্ট্রের ওয়রলি সম্প্রদায় বাঘকে পুজো করে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

