তৃতীয় বিবাহ বিচ্ছেদের পর অভিনয়ের পাশাপাশি নিজের জিম সেন্টার নিয়েই ব্যস্ত থাকতে দেখা গেছে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে । এর আগে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক পছন্দ নিয়ে চর্চা হয়েছে বেশ । বারেবারেই সবার নজরে থেকেছেন শ্রাবন্তী । এবার ঠকানোর অভিযোগ উঠেছে অভিনেত্রীর দিকে ।
জিম ট্রেনিং এর নামে টাকা তুলে জিম বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বারাসাত হৃদয়পুরের বাসিন্দা অমৃতা মুখার্জীর ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পরই প্রকাশ্যে আসে মধ্যমগ্রাম স্টার মলে ‘দি ফিটনেস এম্পিয়ার’ নামে একটি মাল্টি জিম শুরু হয় বেশ কিছুদিন আগে। অভিনেত্রী নিজেই তা সাড়ম্বরে জানিয়েছেন , বলছেন ‘আমার নতুন জগত দি ফিটনেস এম্পিয়ার’ এখানে সকলকে স্বাগত।
চলতি বছরের গোড়ার দিকে বিজ্ঞাপন করে অফার দেওয়া হয়। বছরের ১৮০০০ টাকার ফিস, একসাথে সাড়ে সাত হাজার টাকা দিলে এডমিশন নেওয়া যাবে। প্রচুর ট্রেনি এই অফার পেয়ে তারা এডমিশন নেন। তারপর তাদেরকে বলা হয় একজন পার্সোনাল ট্রেনার নিতে হবে যার মূল্য ৪ হাজার টাকা। এডমিশন হয়ে যাওয়ার পর হঠাৎ করেই হোলির ছুটি এবং তারপর থেকে এই জিম বন্ধ হয়ে যায়।
উপায় না পেয়ে ট্রেনিরা একসঙ্গে একত্রিত হয়ে মধ্যমগ্রাম থানায় অভিযোগ জানিয়েছেন। এখনও পর্যন্ত কোনো সদুত্তর পাননি তারা। মধ্যমগ্রামের এই জিমে গিয়ে আজ দেখা যায় বাইরে থেকে তালা বন্ধ অবস্থায় রয়েছে। অনেকেই অভিনেত্রী শ্রাবন্তীর কথা ভেবে এই জিমে এসেছিলেন বলে দাবি। তবে আচমকা বন্ধ হয়ে যাওয়ায় হতাশ সকলেই।
তবে প্রশ্ন উঠছে কেন হল হঠাৎ ঘটনা? ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃতভাবে ঘটল এই ঘটনা?
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

