মালদহে উদ্ধার প্রায় তিন লক্ষ টাকা জাল নোট!

।। রাজীব ঘোষ ।।

জাল নোট সহ এক যুবককে গ্রেফতার রাজ্য পুলিশের এস টি এফ শাখার। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ২লক্ষ ৮৫ হাজার টাকার জালনোট। ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এস টি এফ সুত্রে জানা গিয়েছে বছর ৩৪-এর ধৃতের নাম নাসিউল শেখ । বাড়ি মালদার কালিয়াচক থানার সুজাপুরের বালিহারপুর গ্রামে।
গোপন সুত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিফ সুজাপুর স্ট্যান্ডে অভিযান চালিয়ে নাসিউলকে আটক করে। এরপর তাকে তল্লাশি চালালে তার কাছ থেকে উদ্ধার হয় ২লক্ষ ৮৫হাজার টাকার জালনোট। এরপর তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া নোট গুলি সব ৫০০টাকার নোট। প্রাথমিক তদন্তে অনুমান নোট গুলি কাউকে প্রাচারের উদ্দ্যেশে নিয়ে আসা হয়েছিল। তবে এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছ কি না তার তদন্ত শুরু করেছে পুলিশ। আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube