গাড়ি চুরির অভিনব প্রতারণা চক্রের হদিস সোনারপুরে ৷ কলকাতা ও শহরতলি এলাকায় গাড়ি চুরি চক্রের একাধিক চক্র কাজ করছে বলে অভিযোগ৷ নিজের গাড়ি বিক্রির জন্য যারা অনলাইনে বিজ্ঞাপন দিতেন তাদেরকেই টার্গেট করত অভিযুক্তরা৷ তাদের গাড়ি হাতিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশ্বাস অর্জনের জন্য ঐ ব্যক্তির নামে ব্যাঙ্কের চেক বা ভুয়ো ডিমান্ড ড্রাফট বানানো হত৷ সেটি দেখেই বিশ্বাস করে গাড়ি হস্তান্তরের সমস্ত কাগজে সই করে দিত তারা৷ বেছে বেছে সপ্তাহের এমন একটি দিন ও সময়ে এই কাজ করা হত যাতে দ্রুত ঐ ব্যক্তি ব্যাঙ্কে যেতে না পারেন।
এই সময়ের মধ্যেই গাড়িটি বিক্রি করে দেওয়া হত অন্যকে৷ সেই জন্য নানান এলাকায় বহু মানুষকে কাজে লাগানো হত বলে অভিযোগ৷ তারাই এই ঘটনায় টার্গেট হতেন৷ কিন্তু যারা এর সাথে যুক্ত তারা কখনও সামনে আসত না৷ এইরকম একাধিক গাড়ি চুরির অভিযোগ দায়ের হয় নরেন্দ্রপুর থানায়৷ সেই অভিযোগের তদন্তে নেমে ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এরা দুজনেই কাস্টমার লেনদেনের সাথে নির্দিষ্ট অর্থের বিনিময়ে কাজ করেছেন৷ ধৄতেরা হল অভিষেক পাইক ও অমল বাল্মিকী৷ এর সাথে আরও অনেকেই যুক্ত আছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে৷ ধৄতদের আজ বারুইপুর আদালতে পেশ করা হবে৷ তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ৷ এই ঘটনার তদন্তে নেমে একটি গাড়ি ও একটি বাইক উদ্ধার করেছে পুলিশ৷ ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

