চলছে কুড়মি সমাজের আন্দোলন

কুড়মি সমাজের অবরোধ আন্দোলনের দ্বিতীয় দিনে ঝাঁঝ বাড়ালেন সমাজের মূল নেতা অজিত প্রসাদ মাহাতো । সরকারের অনমনীয় মনোভাবের কারণে তফসিলি উপজাতিদের অন্তর্ভুক্ত হওয়া সহ একাধিক দাবি পূরণের লক্ষ্যে প্রয়োজনে রক্ত ঝরিয়ে আন্দোলন করতে প্রস্তুত হয়েছেন কুড়মি সমাজের মানুষজন।

শুধু এ রাজ্যের জঙ্গলমহলই নয় তাদের এই জাতিসত্তার আন্দোলন ছড়িয়ে দেবেন গোটা ছোটনাগপুর মালভূমি অঞ্চল জুড়ে। পুরুলিয়ার কুস্তাউর রেল স্টেশনে সমস্ত সমাজ নেতৃত্বের সঙ্গে আলোচনার পর এমনই কড়া ভাষায় প্রতিক্রিয়া জানালেন অজিত মাহাতো। এরপরই তিনি ঝাড়গ্রাম এর খেমাশুলী রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যান। সেখানেও আন্দোলনরত কর্মীদের সঙ্গে আলোচনা করে আন্দোলন তীব্রতর করার নির্দেশ দিবেন। ইতিমধ্যে আন্দোলনকে তীব্রতর করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন জেলার বিভিন্ন গ্রামে গ্রাম। গাড়িতে মাইক বেঁধে প্রচার করা হচ্ছে আন্দোলনের রূপরেখা।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube