।। স্বর্ণালী মান্না ।।
সিকিমে ধসের কবলে পরে প্রাণ গেল ৭ পর্যটকের । মঙ্গলবার গ্যাংটক-নাথুলা রোডে আচমকাই নেমে আসে ধস । বরফের তলায় চাপা পড়ে যায় বেশ কিছু গাড়ি । আহত হন কমপক্ষে ১৩ জন মানুষ । পরে আবহাওয়া আরও খারাপ হতে উদ্ধারকাজ ব্যহত হয় ।
সেনাবাহিনী সুত্রে খবর, সকাল ১১.৩০ টা নাগাদ, জওহরলাল নেহরু মার্গে ধস নামে ।এখানে বরফের তলায় চাপা পড়ে যায় একাধিক গাড়ি কমপক্ষে ৩০ জন মানুষ । সেনাবাহিনিদের পক্ষ থেকে জানান হয়েছে প্রায় ২৩ জন মানুষকে উদ্ধার করা গেলেও ৭ জনকে বাঁচানো সম্ভব হয়নি । ওই ২৩ জন পর্যটককে দ্রুত চিকিৎসার জন্য পাঠান হয়েছে হাসপাতালে ।
সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং জানিয়েছেন, ১৩ জন পরজটক কে এসটিএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ৯ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ স্থগিত রাখতে হয় । বিকেল ৫.৩৫ নাগাদ আবার ধস নামার কারণে উদ্ধারকাজ বন্ধ হয়ে যায় ।

মৃত ব্যক্তিদের মধ্যে ৩জন নেপালি, ২ জন উত্তর প্রদেশ ও ২ জন পশ্চিমবঙ্গ থেকে এসেছিলেন । অ্যাম্বুলেন্সে করে বাঙালি পর্যটকদের পশ্চিমবঙ্গে পৌঁছে দেওয়া হবে । উত্তর প্রদেশের বাসিন্দাদের বিমানে করে নিয়ে যাওয়া হবে বলে সুত্রের খবর ।

পুলিশ সুত্রে খবর, খারাপ আবহাওয়ার জন্য, ধসে আহত পর্যটকদের মধ্যে কারোরই মাইলস্টোন ১৩ অতিক্রান্ত করার অনুমতি ছিল না । জোর করে গাড়ির চালক ও এজেন্টদের সেই স্থানে নিয়ে যেতে বাধ্য করায় এই দুর্ঘটনা হয়েছে বলে জানা যাচ্ছে ।

এই ঘটনার প্রসঙ্গে প্রধানমন্ত্রী টুইটারে দুঃখপ্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমিত শাহ, জানিয়েছেন সরকার এই ঘটনাটি বিশেষভাবে পর্যবেক্ষণ করছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

