জাতীয় সড়কে অবরোধ, বিক্ষোভ

পশ্চিম বর্ধমান: আসানসোল: জাতীয় সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় এক কিশোরের মৃত্যু কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । এলাকার বাসিন্দারা এই ঘটনার প্রতিবাদে ওই জায়গায় একটি আন্ডারপাস তৈরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান । এই কারণে আসানসোল উত্তর থানার শীতলা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয় যানজট । খবর পেয়ে এলাকায় আসে আসানসোল উত্তর থানা ও ট্রাফিক গার্ডের পুলিশ ।

সোমবার সকালে শীতলা মোডের কাছে ১৯ নং জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে । পিক-আপ ভ্যানের ধাক্কায় মৃত কিশোরের নাম মহম্মদ হাসান । তার বাড়ি শীতলা মোড়ের অদূরে মৌজুরিতে । ঐ কিশোরের বাবাও কয়েক মাস আগে মারা গেছেন । এলাকার বাসিন্দারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে গিয়ে বলেন, এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, এদিন আবারও একই দুর্ঘটনার পুনরাবৃত্তি হল ।

বারবার দাবি করা হচ্ছে, এখানে ব্রিজ বা আন্ডারপাস তৈরি করার জন্য । কিন্তু জাতীয় সড়ক কতৃপক্ষ বা পুলিশ প্রশাসন কেউ কোন পদক্ষেপ নিচ্ছে না । এই মুহুর্তে জাতীয় সড়ক নতুন করে সম্প্রসারণ করা হচ্ছে । তাতে আরো সমস্যা হচ্ছে । এলাকার বাসিন্দারা হুমকি দিয়ে এদিন বলেন, দ্রুত এখানে আন্ডারপাস তৈরির পদক্ষেপ নিতে হবে । তা না হলে বৃহত্তর আন্দোলন করা হবে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube