।। সঞ্জীব সাহা ।।
মুর্শিদাবাদঃ জাল নথি ব্যবহার করে ছেলে অনিমেষ তিওয়ারিকে চাকরিতে নিয়োগের অভিযোগ ওঠে গোঠা হাই স্কুলের প্রধানশিক্ষক আশিস তিওয়ারির বিরুদ্ধে । সেই ঘটনায় এবার বহরমপুর থেকে তিনজনকে গ্রেফতার করল সিআইডি ।
টানা চার ঘন্টা ধরে চলে জেরা । প্রথমে পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি ।বয়ানে অসঙ্গতি মেলায় অবশেষে গ্রেফতার করা হল তিনজনকে । তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন জেলা অবর বিদ্যালয় পরিদর্শক । সিআইডির সুত্রে খবর, গ্রেফতার করা হয় প্রাক্তন জেলা অবর বিদ্যালয় পরিদর্শক পুরবী বিশ্বাস দে, করনিক অহনা মজুমদার ও টাইপিষ্ট নিত্য গোপাল মাঝি । তার মধ্যে অহনা মজুমদার ইতি মধ্যেই অবসর নিয়েছেন ।
সিআইডির বহরমপুর অফিস থেকে তাদেরকে গ্রেফতার করার পর কলকাতায় ভবানী ভবনে নিয়ে যাওয়া হবে বলে সিআইডির সুত্রে খবর ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

