।। তাপস লাহা ।।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার অয়ন শীলের এজেন্টের খোঁজ মিলল এবার পাণ্ডুয়ায়। অভিযোগ টাকা নিয়ে চাকরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এক শিক্ষক। অভিযুক্ত ঐ শিক্ষকের নাম আব্বাস আলী। তিনি পান্ডুযার দাবড়া হাই মাদ্রাসার স্কুলের প্রধাণ শিক্ষক ছিলেন।
পান্ডুয়ার এক বাসিন্দা নাসিরা খাতুন অভিযোগ করেন ২০১৫-১৬ সালে প্রায় চার দফায় অনেকের কাছে বহু টাকা দিয়েছে ঐ শিক্ষক।সকলকে প্রাইমারি স্কুলে চাকরির জন্য পাইয়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দেন। অভিযোগ, তিনি অয়নশীলের মাধ্যমে সকলকে কলকাতা নিয়েও যান পরীক্ষা দেওয়ার জন্য।কিন্তু পরীক্ষা দেওয়ার পরে বেশ কয়েকটা বছর কেটে গেলেও কেউ চাকরি পাননি । টাকাও ফেরত দেননি । অভিযোগ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ঐ শিক্ষক আব্বাস আলী সেই সময় তৃণমূল করত। ২০২১ সালে তিনি তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগ দেয় । যদিও আব্বাস আলি সবটাই অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, শ্রীকুমার চ্যাটার্জীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিলো,তিনিই টাকা নিয়ে সম্ভবত অয়ন শীলকে দিয়েছিল ।
পরবর্তী সময় অয়ন শীলের কাছে গেলে তাকে তাড়িয়ে দেয় অয়ন শীল।এবং তাই শ্রীকুমার চ্যাটার্জী ও তার ছেলে আত্মঘাতী হন।প্রত্যক্ষদর্শীরা, জানিয়ে ছিলেন সুইসাইড নোটে অয়ন শীলের নাম লিখে গিয়েছিলো তারা । অন্য দিকে, নাসিরা খাতুনের অভিযোগ আব্বাস আলী চাকরি দেওয়ার নামে শুধু তার কাছে নয়, পাণ্ডুয়া বলাগড় সহ অনেকের কাছে টাকা নিয়েছে। অয়ন শীলের এজেন্ট ছিল আব্বাস আলী। অন্যদিকে পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় ঘোষ বলেন, দুর্নীতির অভিযোগে ২০১৮ সালে আমরা আব্বাস আলীকে আমাদের দল থেকে তাড়িয়ে দিয়েছি ।তারপরেই নিজেকে বাঁচাতে ও বিজেপিতে জয়েন করে। বিজেপির দাবি আমরা তদন্ত করে দেখব, সত্যি হলে দল সেই মতো ব্যবস্থা নেবে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

