।। অনিমেষ প্রামাণিক ।।
দিদির সুরক্ষা কবচ কর্মসূচীতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক। গ্রামবাসীদের প্রশ্ন রাস্তাঘাট কেন হয়নি! বিধায়ককে এই প্রশ্ন করতেই তিনি চোটে যান গ্রামবাসীদের উপর। পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ মাইতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান আলিপুর গ্রামের বাসিন্দারা।
গ্রামবাসীরা বিধায়ককে ঘিরে ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ও রাস্তা ঘাট না পাওয়ায় ক্ষোভ উগড়ে দেন। তাতে তৃণমূল বিধায়কও খুবই চোটে যান। বিধায়ক তরুণ মাইতির সাফাই, আজকেই বললেতো আজকেই রাস্তা করে দিতে পারবো না। আমাকে রাস্তা করতে একটু সময় দিতে হবে। কারণ দেড় বছর আমি বিধায়ক হয়েছি। কিন্তু দেড় বছরের মধ্যে কেউ একবার ও বলেনি রাস্তাটা করে দিতে হবে। পরিস্থিতি সামাল দিতে বিধায়ক স্থানীয় মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীপতি প্রধান ও আলিপুরের পঞ্চায়েত সদস্য নিতাই সাউকে ডেকে গ্রামবাসীদের সামনে ধমক দেন। সেই সঙ্গে আপাতত মোরাম দিয়ে ভোটের আগে রাস্তা ঘাট ঠিক করার প্রতিশ্রুতি দিয়ে এলাকা ছাড়েন।
তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এগরা ২ ব্লক বিজেপির যুব মোর্চার সভাপতি অমলেশ পাহাড়ী জানিয়েছেন এগারো বছরে তৃণমূল পশ্চিমবাংলায় কি উন্নয়ন করেছে মানুষ সেটা বুঝে গেছে। এখন সারা রাজ্যের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের মঞ্জুশ্রী গ্রাম পঞ্চায়েতে ‘ধাক্কা’ খেয়েছে মানুষের কাছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

